মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং, বিকাল ৫:৫৯
শিরোনাম :
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা

মালদ্বীপের কাছে ভারতের নৌ ঘাঁটি উদ্বোধন

অনলাইন ডেস্ক ।। মালদ্বীপের খুব কাছে ‘গুরুত্বপূর্ণ’ লাক্ষাদ্বীপের মিনিকয় দ্বীপ অঞ্চলে আইএনএস জটায়ু নামে একটি নৌ ঘাঁটি উদ্বোধন করেছে ভারত। খবর রয়টার্স।

বুধবার (৬ মার্চ) ওই ঘাঁটি চালু করার ঘোষণা দিয়েছে ভারতের নৌ বাহিনী।

এমন এক সময় এই নৌ ঘাঁটি চালু করার খবর আসলো, যার কয়েকদিন আগে থেকেই ভারতীয় সেনা প্রত্যাহারে দিল্লিকে চাপ প্রয়োগ অব্যাহত রেখেছে মালে।

রয়টার্স জানাচ্ছে, লাক্ষাদ্বীপের মিনিকয় দ্বীপে নতুন ঘাঁটিটি কয়েক বছর ধরে বানানো হচ্ছিল। ভারত মহাসাগরের পশ্চিম উপকূলে ভারতের সবচেয়ে দূরবর্তী ঘাঁটি এখন এটি। গত কয়েক দশকে মিনিকয় দ্বীপে ভারতীয় নৌ বাহিনীর স্বল্প উপস্থিতি ছিল।