মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং, রাত ৯:২৯
শিরোনাম :
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা

তজুমদ্দিনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

আরিফ হোসেন, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি ।। ভোলার তজুমদ্দিনে বিভিন্ন আয়োজনের মাধ্যমে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৪ উদযাপিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল ‘দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো”।
বাংলাদেশে বিদ্যমান দুর্যোগ মোকাবেলা এবং ঝুঁকি কমাতে প্রস্তুতিমূলক কাজে গণসচেতনতা বাড়ানোর জন্য এই দিবস উদযাপন করা হয়।

১০ মার্চ (রবিবার) দিবসের কর্মসূচির আয়োজন করেন উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। কর্মসূচি বাস্তবায়ন করেন সিপিপি। এনজিও সুশীলন ও মানব সেবা সংস্থা কর্মসূচিতে অংশ গ্রহণ করেন। বেলা ১০টায় উপজেলা সিপিপি কার্যালয় থেকে র্য্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সিপিপি কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনায় অংশ গ্রহণ করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া, প্রেসক্লাব সাবেক সভাপতি মোঃ রফিক সাদী, সুুশীলন কর্মকর্তা আব্দুল ফাত্তাহ, সাগর রায়, সিপিপি উপজেলা সহ টিম লিডার সিদ্দিকুর রহমান, ইউনিয়ন টিম লিডার আবুল কালাম আজাদ, খায়রুল ইসলাম মাস্টার, মোঃ হাফেজ প্রমূখ।