বুধবার, ১লা জুলাই, ২০২৬ ইং, রাত ১১:২৪
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

বাকেরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিন জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট ।। বরিশালের বাকেরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার নিয়ামতি ইউনিয়নের ৪ নম্বর ঢালমারা গ্রামে এ ঘটনা ঘটে। বাকেরগঞ্জ থানার ওসি আফজাল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, রিয়াজ মোল্লার ছোট ছেলে সালমান মোল্লা (৫) ও তার বড় বোন রেজভী আক্তার (১০) বাড়ির পাশে খেলতে খেলতে গাছ থেকে লেবু তুলতে যায় এবং তাৎক্ষণিক তার ছিঁড়ে লেবু গাছে পড়লে প্রথমে সালমান বিদ্যুৎস্পৃষ্ট হয়। ঐ ঘটনা দেখে তার বড় বোন রেজভি ভাইকে বাঁচাতে গেলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এরপর তাদের মা দুই ভাই-বোনকে বাঁচাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এবং ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। রিয়াজ মোল্লার আরও একটি দুই বছরের ছেলে আছে।

বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সর্কেল) ফরহাদ সর্দার, বাকেরগঞ্জ থানার ওসি আফজাল হোসেনসহ বাকেরগঞ্জ ও বরিশাল পল্লি বিদ্যুতের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।