বুধবার, ১লা জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:২৮
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রচণ্ড গরমে কমিউনিটি পুলিশসহ দুজনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট ।। রাজধানীতে গরমে কমিউনিটি পুলিশের এক সদস্যসহ দুজন মারা গেছেন।

রোববার (২৮ এপ্রিল) বিকালে ঢাকার গুলিস্তানের ফুলবাড়ীয়া বাসস্ট্যান্ডে এবং একই এলাকার পীর ইয়ামিন শপিং কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন—কমিউনিটি পুলিশ সদস্য বজলুর রহমান (৫০) ও মিজানুর রহমান (৬০)।

পুলিশ সূূত্র জানায়, বিকালে বজলুর রহমান (৫০) ডিউটি করছিলেন। প্রচণ্ড গরমে হঠাৎ মাথা ঘুরে অচেতন হয়ে পড়েন। ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডের ইমাদ কাউন্টারের সামনে থেকে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বজলুর রহমান ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিউনিটি পুলিশের সদস্য ছিলেন এবং পরিবার নিয়ে সদর ঘাট এলাকায় থাকতেন।

বংশাল থানার উপ পরিদর্শক (এসআই) শাহ জালাল বলেন, গরমে কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে। মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

অপরদিকে গুলিস্তানে পীর ইয়ামিন মার্কেটের মসজিদে নামাজ পড়া অবস্থায় মিজানুর রহমানের মৃত্যু হয়েছে। মিজানুর রহমান কুমিল্লার বরুরা উপজেলার আনাইসকোটা গ্রামের মৃত আব্দুল গনি মুন্সির ছেলে।

ঢামেক হাসপাতালের চিকিৎসকদের ধারনা, তিনি গরমে স্ট্রোক করে মারা গেছেন।