মঙ্গলবার, ২০শে অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৪:৪২
শিরোনাম :
নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু বিএম কলেজের বাস ও হোস্টেল সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস দিলেন স্পিকার লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে গুরুতর সংকট মোকাবিলা করছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর শিবিরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৩ অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী

অতীত ভুলে বিএনপির সঙ্গে কাজ করতে চান জয়

ডেস্ক রিপোর্ট ।। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সঙ্গে সব ধরনের দ্বন্দ্ব মিটিয়ে একসঙ্গে কাজ করতে চান শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন, আসুন, আমরা অতীতকে ভুলে যাই। আমরা যেন প্রতিহিংসার রাজনীতি না করি। ঐক্যের সরকার হোক বা না হোক, আমাদের একসঙ্গে কাজ করতে হবে।

শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় আরও বলেছেন, খালেদা জিয়ার সাম্প্রতিক বক্তব্যে তিনি অনুপ্রাণিত হয়েছেন, যেখানে বিএনপি চেয়ারপারসন বলেছেন, তারা কোনো ধরনের প্রতিশোধের পেছনে ছুটবেন না।

সজীব ওয়াজেদ জয় বলেন, আমি মিসেস খালেদা জিয়ার বিবৃতি শুনে খুব খুশি হয়েছি। আসুন, অতীতকে ভুলে যাই। আমরা যেন প্রতিহিংসার রাজনীতি না করি। ঐক্যের সরকার হোক বা না হোক, আমাদের একসঙ্গে কাজ করে যেতে হবে।

জয় বলেন, আমাদের শান্তিপূর্ণ গণতন্ত্র নিশ্চিত করতে হবে, যেখানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। আমি বিশ্বাস করি, রাজনীতিতে আলাপ-আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। আমরা তর্ক করতে পারি, আমরা বিরুদ্ধমতের বিষয়ে একমত হতে পারি এবং সবসময় একটি সমঝোতার পথ খুঁজে পেতে পারি।