বৃহস্পতিবার, ৪ঠা নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:০৫
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

গণপিটুনিতে তোফাজ্জলকে হত্যার আগে পরিবারের কাছে ২ লাখ টাকা দাবির অভিযোগ

ডেস্ক রিপোর্ট ।। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনিতে মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল (৩০) নামে এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বরগুনার পাথরঘাটায় তার বাড়িতে চলছে শোকের মাতম। এদিকে তাকে হত্যার আগে পরিবারের কাছে ২ লাখ টাকা দাবি করা হয়েছিলো বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, তোফাজ্জল পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নের তালুকের চরদুয়ানী গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। ৪ বছর আগে নিহত তোফাজ্জল প্রেমসংক্রান্ত ব্যাপারে আঘাতপ্রাপ্ত হয়ে কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। মানসিক ভারসাম্য হারানোর আগে তিনি উপজেলার কাঁঠালতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন। কয়েক বছরের মধ্যেই তোফাজ্জলের মা, বাবা ও একমাত্র বড় ভাইও মারা যান। যার কারণে পরিবার ও অভিভাবকহীন হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেন তোফাজ্জল। তবে বেশ কয়েক বছর যাবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় ঘুরে ফিরে খাবার খেতে দেখা গেছে তোফাজ্জলকে।

তোফাজ্জল পাথরঘাটা উপজেলার লেমুয়া সৈয়দ ফজলুল হক ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পাস করে, এরপরে বরিশাল বিএম কলেজ থেকে বাংলা বিষয়ে অনার্স মাস্টার্স শেষ করে বঙ্গবন্ধু ল কলেজে অধ্যায়নরত ছিলেন। এ অবস্থায়ই মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন।

তোফাজ্জলের চাচাতো ভাই ফারুক হোসেন বলেন, আমরা আজ সকালে শুনেছি তোফাজ্জলকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। এখন ঢাকা মেডিকেলে ময়নাতদন্তের জন্য নেওয়ে হয়েছে। সঙ্গে আছেন চাচাতো ভাই শাহাদাত হোসেন। থানার আনুষ্ঠানিকতা শেষে বাড়ির উদ্দেশে রওনা হবেন। লাশ আনার পর জানাজা শেষে বাবা মায়ের পাশে দাফন করা হবে।

এদিকে তোফাজ্জলের বড় ভাই এ এস আই নাসির উদ্দিনের স্ত্রী শরিফা আক্তার জানান, তোফাজ্জলকে মারধরের সময় একটি মোবাইল ফোন দিয়ে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করছিলেন একজন। আমাদের টাকা দেয়ার মত সমর্থন না থাকায় টাকা পাঠাতে পারিনি। আমরা মনে করছি এই টাকার জন্যই তোফাজ্জলের প্রাণ চলে গেছে।

তিনি আরও বলেন, পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শহিদুল ইসলামের ছোট মেয়ে টিনার সঙ্গে চার বছর ধরে তোফাজ্জলের প্রেমের সম্পর্ক ছিল। প্রেমে ব্যর্থ হয়ে মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলে।

তোফাজ্জলের চাচা ফজলুল হক বলেন, তোফাজ্জলকে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই। তিনি আরও বলেন, তার বাবা আবদুর রহমান মারা গেছেন ২০১১ সালে, মা বিউটি বেগম মারা যান ২০১৩ সালে এবং ভাই নাসির উদ্দিন পুলিশের এএসআই মারা যান ২০২৩ সালে।