সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং, সকাল ৭:৪৭
শিরোনাম :
বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার

কুমিল্লা রিজিয়নের চট্রগ্রাম হাইওয়ে সার্কেলের ৩ থানা পরিদর্শন করলেন এডিশনাল ডিআইজি মীর মোদ্‌দাছ্ছের হোসেন

ডেস্ক রিপোর্ট ।। কুমিল্লা রিজিয়নের চট্রগ্রাম হাইওয়ে সার্কেল এর ৩টি থানা পরিদর্শন করেছেন এডিশনাল ডিআইজি মীর মোদ্‌দাছ্ছের হোসেন

সোমবার (২৩ সেপ্টেম্বর ২০২৪) দুপুর ১টায় হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের চট্রগ্রাম হাইওয়ে সার্কেলের অন্তর্ভুক্ত জোরারগঞ্জ হাইওয়ে থানা পরিদর্শন করেন হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের এডিশনাল ডিআইজি অপারেশনস (পূর্ব বিভাগ) মীর মোদ্‌দাছ্ছের হোসেন।

পরে একই দিনে তিনি হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের কুমিরা হাইওয়ে থানা ও বার আউলিয়া হাইওয়ে থানা পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট সকল থানার অফিসার-ফোর্স এবং স্থানীয় সকল শ্রেণী পেশার গণ্যমান্য ও সাধারণ জনগণের সাথে মতবিনিময় পূর্বক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পূর্ব বিভাগের এডিশনাল ডিআইজি অপারেশনস মীর মোদ্‌দাছ্ছের হোসেন এসময় স্থানীয় পরিবহন সেক্টরের নের্তৃবৃন্দের সাথে কথা বলেন এবং হাইওয়ে পুলিশের কার্যক্রমে সহযোগিতা করতে বিশেষ ভাবে গুরুত্ব আরোপ করেন।

তিনি সংশ্লিষ্ট সকল থানার অফিসার-ফোর্সের বক্তব্য গভীরে মনোযোগ সহকারে শ্রবণ এবং তাদের কল্যাণে তিনি সবসময় সহযোগিতা করার বিষয়টি গুরুত্বের সাথে বলেন। এসময় এডিশনাল ডিআইজি সংশ্লিষ্ট সকল থানা মেস, ফোর্সেস ব্যারাক, থানা প্রাঙ্গণ এবং মামলায় আলামত সমূহ পরিদর্শন পূর্বকপ্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা। তিনি নিজে মহাসড়কে এসে গাড়ির কাগজপত্র চেক করেন এবং কমিউনিটি পুলিশিং কমিটি দ্রুতই পুন : গঠন করে সংশ্লিষ্ট কমিউনিটিকে হাইওয়ে পুলিশের কার্যক্রমে ইনভলভ করে সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থাপনা ও দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সকল সার্কেল এএসপি ও অফিসার ইনচার্জদের দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা হাইওয়ে সার্কেলের সহকারী পুলিশ সুপার ও চট্রগ্রাম সার্কেল এর অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারী পুলিশ সুপার মাসুম সরদার, সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ বৃন্দ, পরিবহন সেক্টরের নের্তৃত্ব, স্থানীয় সকল শ্রেণী ও পেশা গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাধারণ জনগণ এবং অন্যান্য সকল পদমর্যাদার অফিসার-ফোর্স এবং ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ প্রমুখ।