সোমবার, ২৮শে জুন, ২০২৬ ইং, রাত ১২:৩৭
শিরোনাম :
বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার

আগামী ৩ দিন সাজেক ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করল প্রশাসন

ডেস্ক রিপোর্ট ।। রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি উপত্যকায় আগামী ৩ দিন পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করছে প্রশাসন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাঙ্গামাটিতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্তের কথা জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

জেলা প্রশাসক বলেন, ‘খাগড়াছড়ি ও রাঙ্গামাটির অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে রাঙ্গামাটির সাজেকে ১৪০০ পর্যটক আটকা পড়েছেন। তাদের নিরাপদে ফিরিয়ে আনতে আমাদের অনেক বেগ পেতে হয়েছে। তাই পরিস্থিতি বিবেচনায় সাজেকে আগামী ৩ দিন সবপ্রকার পর্যটকদের না যাওয়ার জন্য নিরুৎসাহিত দেওয়া হয়েছে।’

এসময় পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন বলেন, ‘সংঘাত সৃষ্টিকারী যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের কাছে অনেক তথ্য, ভিডিও ও ছবি এসেছে; আমরা এগুলো নিয়ে কাজ করছি। আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে ছবি বা ভিডিও থাকে তাহলে সঠিক প্রমাণ দিয়ে তথ্য দিবেন। আমরা কাউকে ছাড় দেব না।’

রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনে কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোতাছেম বিল্যাহ, রাঙ্গামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমাসহ অন্য কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।