রবিবার, ৩১শে মে, ২০২৬ ইং, সকাল ১০:২৭
শিরোনাম :
হরমুজ প্রণালিতে চলছে গোলাগুলি, মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য মাথা কেটে আলাদা করার সময়ও বেঁচে ছিল শিশু রামিসা! প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ইরানের সঙ্গে হয় অর্থবহ চুক্তি, নয়তো কোনো চুক্তিই নয়: ডোনাল্ড ট্রাম্প ভারত যা চাইবে, তাই পাবে: ডোনাল্ড ট্রাম্প গৌরনদীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে নারী শিশু সহ আহত ৫ কোরবানির সিদ্ধান্তে জটিলতা, খামারিদের ঘরে ঘরে কান্নার রোল জুলাই সনদ না মেনে জন আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নেয়ায় সরকার জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে : মিয়া গোলাম পরওয়ার অবহেলায় নবজাতকের মৃত্যুঃ বেলভিউ কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ

ইসরায়েলে তিন বাসে বোমা বিস্ফোরণ

অনলাইন ডেস্ক ।। ইসরায়েলের বাত ইয়াম শহরের কেন্দ্রস্থলে তিনটি বাসে বোমা বিস্ফোরণ হয়েছে। বৃহস্পতি (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে বলে দেশটির পুলিশ নিশ্চিত করেছে। খবর এনডিটিভির।

তবে বিস্ফোরণে কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে স্থানীয় কর্মকর্তারা নিশ্চিত করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজ এই বিস্ফোরণের জন্য ফিলিস্তিনি সন্ত্রাসী সংস্থাকে দায়ী করেছেন।

এ ঘটনার পর দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিরাপত্তা বৈঠক ডেকেছেন।

এক বিবৃতিতে পুলিশ বলেছে, প্রাথমিক রিপোর্টে ধারণা করা হচ্ছে এটি সন্ত্রাসী হামলা। একাধিক রিপোর্টে জানা গেছে বাত ইয়ামের বিভিন্ন বাসে বিস্ফোরণ হয়েছে।

দেশটির পুলিশের একজন মুখপাত্র বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, তিনটি বাসে বিস্ফোরণ হয়েছে এবং দুইটি বাসের বোমা নিষ্ক্রিয় করা হয়েছে। সন্দেহভাজনকারীদের ধরতে বিশাল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল সন্দেহজনক কোনোকিছু মনে হলেই পরীক্ষা করছে। সন্দেহজনক বস্তু ও এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে বাসিন্দাদের।

বাত ইয়ামের মেয়র এক ভিডিও বিবৃতিতে বলেছেন, এসব ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।