রবিবার, ৩১শে মে, ২০২৬ ইং, দুপুর ১২:০২
শিরোনাম :
হরমুজ প্রণালিতে চলছে গোলাগুলি, মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য মাথা কেটে আলাদা করার সময়ও বেঁচে ছিল শিশু রামিসা! প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ইরানের সঙ্গে হয় অর্থবহ চুক্তি, নয়তো কোনো চুক্তিই নয়: ডোনাল্ড ট্রাম্প ভারত যা চাইবে, তাই পাবে: ডোনাল্ড ট্রাম্প গৌরনদীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে নারী শিশু সহ আহত ৫ কোরবানির সিদ্ধান্তে জটিলতা, খামারিদের ঘরে ঘরে কান্নার রোল জুলাই সনদ না মেনে জন আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নেয়ায় সরকার জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে : মিয়া গোলাম পরওয়ার অবহেলায় নবজাতকের মৃত্যুঃ বেলভিউ কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ

জবির দেয়ালে ‘জয় বাংলা’ লেখার সময় ছাত্রলীগ কর্মী আটক

ডেস্ক রিপোর্ট ।। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দেয়ালে ‘জয় বাংলা’ লেখার সময় এক ছাত্রলীগ কর্মীকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আটক ছাত্রলীগ কর্মী নিজের নাম রেজওয়ানুল কবির চয়ন (৩১) বলে জানিয়েছেন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) স্নাতক ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের (বাণিজ্য অনুষদ) দ্বিতীয় সেশনের ভর্তি পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে তাকে আটক করে শিক্ষার্থীরা।

আটক হওয়ার পর ছাত্রলীগ কর্মী বলেন, ‘আমি শুধু জয় বাংলা লিখেছি। জগন্নাথের দেয়াল ছাড়া আর কোথাও লিখিনি। আমাকে কেউ এটা লিখতে বলেনি, আমি নিজেই লিখেছি।’

ঘটনার সময় উপস্থিত থাকা জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান খান বলেন, আজকে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের ১নং গেটের ডান পাশে ‘জয় বাংলা’ লেখার সময় আমরা একজনকে আটক করেছি। আটক পরবর্তী সময়ে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সহায়তায় পুলিশের কাছে তাকে সোপর্দ করি। আওয়ামী লীগের প্রোগ্রাম চলমান আছে, সেজন্য তারা তাদের কর্মসূচির অংশ হিসেবে এসব কাজ করে দেশের মধ্যে আবারো অরাজকতা সৃষ্টি করার পাঁয়তারা করছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, এক ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে ‘জয় বাংলা’ লেখার সময় শিক্ষার্থীরা তাকে আটক করে। পরবর্তীতে আটক ব্যক্তিকে কোতোয়ালি থানা পুলিশের কাছে আমরা সোপর্দ করেছি।