শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৪:০৫
শিরোনাম :
বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

বিসিসির জমি দখলমুক্তকরণে বিএনপির বাধা, অবরুদ্ধ বিভাগীয় কমিশনার

ডেস্ক রিপোর্ট ।। অবৈধ দখল হওয়া বিসিসির জমি-স্টল উদ্ধারে গিয়ে বিপাকে পড়েছেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রশাসক বরিশালের রায়হান কাওসার। শনিবার বিকালে নগরীর গোড়াচাঁদ দাস রোডে এ ঘটনা ঘটে।

এ সময় বিভাগীয় কমিশনারকে বহণকারী গাড়ি অবরুদ্ধ করে ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা। তারা উচ্চবাচ্য করে প্রশাসককে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন বিসিসি প্রশাসক।

স্থানীয়রা বলেন, আওয়ামী শাসনামলে বিসিসির সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর অনুসারী রাজিব খান ওই জায়গায় নগর ভবনের জমিতে ব্যক্তিগত অফিস করেন। গত ৫ আগস্ট জুলাই অভ্যুত্থানের পর সেটি দখলে নেয় ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা।

সম্প্রতি এক সভায় নগরীর ত্রিশটি ওয়ার্ডে কাউন্সিলরদের জন্য স্থায়ী কার্যালয় তৈরির উদ্যোগ নেয় বিসিসি। এ কার্যক্রমের অংশ হিসেবে শনিবার গোড়াচাঁদ দাস রোডের ওই স্টল পরিদর্শনে যান প্রশাসক রায়হান কাওসার। তখন ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা তাকে ঘিরে ধরে উচ্চবাচ্য করতে থাকে।

বিসিসির স্টল দখলে নিয়ে তালা দিতে চাইলে প্রশাসককে বাধা দেয় তারা। সেখানে বিএনপির অফিস থাকবে বলেও হুমকি দেওয়া হয়। বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে স্টলটি দখলমুক্ত না করেই ফিরে আসেন বিভাগীয় কমিশনার।

পুরো বিষয়টির নেতৃত্ব দেওয়া ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা হিমেল আহম্মেদ বলেন, আমাদের কাছে খবর আছে যে, ওই জায়গা লিজ দেওয়ার পাঁয়তারা চালাচ্ছে বিসিসি। তাই এর বিরুদ্ধে আমরা এলাকাবাসী দাঁড়িয়েছি।

এ বিষয়ে জানতে বিসিসি প্রশাসক রায়হান কাওসারের মোবাইলে বেশ কয়েকবার কল দেওয়া হলেও তিনি তা রিসিভ করেননি।

প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী বলেন, আমি ঢাকায় অবস্থান করছি। তাই এ বিষয়ে কিছু জানি না।