শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:২৫
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

ইলিশের বাড়ি ভোলা, বিভাগ বরিশাল : মৎস্য উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট ।। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ইলিশের বাড়ি ভোলা, ইলিশের বিভাগ বরিশাল। বরিশাল বিভাগে মোট ইলিশের ৬৫.৮৮ ভাগ উৎপাদন হয়ে থাকে। ইলিশের মালিক আপনারা, আপনারা যদি নিশ্চিত করতে পারেন তাহলে জাটকাকে অবশ্যই ইলিশে পরিণত হতে দিতে হবে।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে বরিশাল নগরীর বেলস পার্কে অনুষ্ঠিত জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জেলেদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা দাদনের জালে আটকা পড়ায় ইলিশসংশ্লিষ্ট কাজগুলো করতে পারছেন না মহাজনের কারণে। এ থেকে মুক্তি পেতে আপনারা সহজ শর্তে ঋণ চাচ্ছেন। এ জন্য মৎস্য ও প্রাণিসম্পদ ব্যাংক করার চেষ্টা চলছে। এ ব্যাংক করতে পারলে আপনারা সহজ শর্তে ঋণ পাবেন। একই সঙ্গে খাদ্যসহায়তার বাড়ানোর বিষয়টি নিয়ে কাজ চলছে।’ এ সময় জাটকা নিধন থেকে বিরত থাকতে জেলেদের আহ্বান জানান উপদেষ্টা।
তিনি আরও বলেন, ‘নদীতে এখন জাটকা আছে। এগুলো ধরা বন্ধ হলে ইলিশে পরিণত হবে। ইলিশের উৎপাদন বাড়লে বিদেশে রফতানি করা যাবে। জাটকা বড় হতে দিতে হবে, এর বিকল্প নেই। জাটকা ধরা বন্ধ করতে অবৈধ জাল উৎপাদন বন্ধ করতে হবে। এর জন্য আমরা ফ্যাক্টরিতে পর্যন্ত অভিযান পরিচালনা করবো। জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করছি তা শাস্তি ঘোষণার জন্য না, সচেতনতা বাড়ানোর জন্য।’
উপদেষ্টা বলেন, ‘জাটকা সংরক্ষণ অভিযান যথেষ্ট ফলপ্রসূ হচ্ছে। ইতোমধ্যেই প্রায় ৪৪ হাজার কোটি মা ইলিশ সংরক্ষণ করা সম্ভব হয়েছে। আগে নিষেধাজ্ঞা ৬৬ দিন ছিল, আমরা সেটা কমিয়ে ৫৮ দিন করেছি।’
মৎস্য অধিদফতরের মহাপরিচালক ড. আব্দুর রউফের সভাপতিত্বে বক্তৃতা করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব তোফাজ্জল হোসেন, বিভাগীয় কমিশনার রায়হান কাওছার, ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম, বাংলাদেশ কোস্টগার্ড (ভোলা) দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ ইমাম হাসান আজাদ ও জেলা প্রশাসক দেলোয়ার হোসেনসহ মৎস্য অধিফতরের কর্মকর্তারা।