শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং, রাত ১০:৫১
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

বরিশালে কুড়িয়ে পাওয়া মোবাইল ফোন মালিককে ফিরিয়ে দিলেন সার্জেন্ট সিদ্দিক

ডেস্ক রিপোর্ট ।। ডিউটি চলাকালীন সময় সড়কে কুড়িয়ে পাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ট্রাফিক বিভাগে কর্মরত সার্জেন্ট মো: আবু বকর সিদ্দিক।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৮ এপ্রিল) বরিশাল নগরীর আমতলা মোড় এলাকায়। চাচৈর মাদ্রাসার সহকারী শিক্ষক মো: জামিলুর রহমানের বন্ধ থাকা মোবাইল রাস্তায় হারিয়ে যায়। মাদ্রাসা শিক্ষকের হারিয়ে যাওয়া মোবাইল নিজের হেফাজতে রাখেন সার্জেন্ট সিদ্দিক। এরপর যথাযথ প্রমাণ সহকারে মোবাইল ফোনটি প্রকৃত মালিককে ফিরিয়ে দেয়া হয়।

এ বিষয় ভুক্তভোগী মো: জামিলুর রহমান পুলিশকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমার ব্যবহৃত স্যামস্যাং মোবাইলটি রাস্তায় হারিয়ে যায়। কিন্তু ফোনে চার্জ না থাকায় আমি বা অন্য কেউ ফোন দিতে পারেনি। পরবর্তীতে খোঁজাখুঁজি করে জানতে পারি মোবাইলটি পুলিশের কাছে আছে এবং আমি এসে নিয়ে যাই।

এ বিষয় সার্জেন্ট মোঃ আবু বকর সিদ্দিক বলেন, রাস্তায় ডিউটি করার সময় একটি মোবাইল ফোন কুড়িয়ে পাই। কিন্তু মোবাইলে চার্জ না থাকায় কেউ যোগাযোগ করতে পারেনি। পরবর্তীতে জানতে পারি এটি মাদ্রাসা শিক্ষক মো: জামিলুর রহমানের। যাচাই-বাছাই করে যার মোবাইল তার কাছে ফিরিয়ে দেই।