শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৪১
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

মাদারীপুরে পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় আটক ২৭

ডেস্ক রিপোর্ট ।। মাদারীপুরের কালকিনিতে ইয়াবাসহ আটক দুই মাদককারবারীকে হাতকড়া পরা অবস্থায় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় আহত হন ৪ পুলিশ সদস্য। এ ঘটনায় জড়িত সন্দেহে ২৭ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দুপুর পর্যন্ত ছিনিয়ে নেওয়া চিহ্নিত আসামিদের আটক করতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে কালকিনির মাছবাজার এলাকা থেকে ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করে পুলিশ। তাদের হাতে হাতকড়া পরানোর পর পুলিশের ওপর হামলা চালায় তাদের সহযোগীরা। পরে পুলিশের কাছ থেকে আসামিদের ছিনিয়ে নেওয়া হয়। এ সময় ৪ পুলিশ সদস্য আহত হন।

আহতরা হলেন- কালকিনি থানার এসআই আবুল বাশার, এএসএই সোহেল রানা, কাজী স্বপন ও আতিকুল ইসলাম।

ছিনিয়ে নেওয়া চিহ্নিত আসামিরা হলেন- কালকিনি পৌরসভার ২ নাম্বার ওয়ার্ডের ঠ্যাঙ্গামারা গ্রামের সিরাজ খানের ছেলে ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন উপজেলা ছাত্রলীগের সভাপতি বাকামিন খানের ভাই রাশেদুল খান (৩৫) ও একই এলাকার মোস্তফা সরদারের ছেলে আল আমিন সরদার (৩০)।

কালকিনি থানার ওসি কেএম সোহেল রানা বলেন, দুই আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত সন্দেহে ২৭ জনকে আটক করে যাচাই-বাছাই চলছে। জড়িত না হলে তাদের ছেড়ে দেওয়া হবে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম মোবাইল কলে জানান, কালকিনি থানার এসআই আবুল বাশারের নেতৃত্বে কালকিনি বাজারের বড়ব্রিজ এলাকা থেকে ৫ পিস ইয়াবাসহ আটক করা হয় আল আমিন সরদার ও রাশেদুল খানকে। হাতকড়া দিয়ে বড়ব্রিজ থেকে মাছবাজারের কাছাকাছি পৌঁছলে পুলিশকে লক্ষ্য করে হামলা চালায় তাদের সহযোগীরা। পরে হাতকড়া পরা অবস্থায় ছিনিয়ে নেওয়া হয় আটক দুই যুবককে। এ সময় ৪ পুলিশ সদস্য আহত হন। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে ভর্তি করা হয় কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। খবর পেয়ে সেনাবাহিনী, কালকিনি থানা পুলিশ ও জেলা থেকে অতিরিক্ত পুলিশ যৌথ অভিযানে নামে।

এ ঘটনায় পুলিশ আলাদা দুটি মামলা করবে বলে জানান তিনি।