বুধবার, ৩০শে জুন, ২০২৬ ইং, রাত ২:০২
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

বরিশালে জমকালো আয়োজনে এপিবিএন পুলিশের ঈদ পুনর্মিলনী ও বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট ।। বরিশালে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশের ঈদ পুনর্মিলনী ও বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত ৯ টায় এপিবিএন পুলিশের কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে আগত অতিথিদের স্বাগত জানান ১০ এপিবিএন পুলিশের অধিনায়ক আবু আহাম্মদ আল মামুন।পরে এপিবিএন পুলিশ সদস্যদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

১০ এপিবিএন পুলিশের অধিনায়ক আবু আহাম্মদ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ১০ এপিবিএন পুলিশের অধিনায়ক এর সহধর্মিণী মিসেস আরফিনা আলম।এছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন,বিএমপি পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার খন্দকার মোঃ শামিম হোসেন,আরআরএফ পুলিশের কমাড্যান্ট মোঃ আব্দুস সালাম।

অনুষ্ঠান শেষে র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।এ সময় র‍্যাফেল ড্র তে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।
এছাড়াও অনুষ্ঠানে ১০ এপিবিএন পুলিশের সকল পুলিশ সদস্য সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।