বৃহস্পতিবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১২:২৪
শিরোনাম :
বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর

পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়া, এটা লজ্জাজনক: ট্রাম্প

অনলাইন ডেস্ক ।। পাকিস্তানে নয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ভারত। তবে পাকিস্তান বলছে, পাঁচটি স্থানে হামলা হয়েছে। এতে অন্তত সাতজন নিহিত এবং১২ জন আহত হয়েছে।

পাকিস্তানে এই হামলার প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হামলার প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেছেন, এটা লজ্জাজনক।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ওভাল অফিসে ঠিক প্রবেশের সময়ই আমরা খবরটা পেলাম।

ট্রাম্প বলেন, আমি মনে করছি অতীতের কিছু ঘটনার উপর ভিত্তি করে মানুষ জানত যে কিছু ঘটতে চলেছে। তারা দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে। তারা অনেক, অনেক যুগ ধরে একে অপরের সঙ্গে লড়াই করে আসছে।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, সঠিক করে বলা হলে, এক শতক ধরে তারা লেগে আছে বলে মনে করতে পারেন। আশা করছি এটি দ্রুতই শেষ হবে।

পাকিস্তানে হামলা চালানোর পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাথে কথা বলেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।

ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ভারত-পাকিস্তান উভয় পক্ষের সাথে যোগাযোগ করা হচ্ছে।