ডেস্ক রিপোর্ট ।। ঈদুল আযহা ২০২৫ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে কুমিল্লায় হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশের মধ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত
সোমবার (২৬ মে ২০২৫) সকাল ১১ টায় হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের এডিশনাল ডিআইজি মো: খাইরুল আলম এর সভাপতিত্বে আসন্ন ঈদুল আযহা ২০২৫ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন ও কুমিল্লা জেলা পুলিশের মধ্যে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

হাইওয়ে পুলিশ পূর্ব বিভাগের ডিআইজি হাবিবুর রহমান খান প্রধান অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের শৃঙ্খলা, ট্রাফিক ব্যবস্থাপনা, দুর্ঘটনা প্রতিরোধে করনীয় সংক্রান্তেপ্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। ঈদের আগে যাত্রীবাহী বাস, পশুবাহী গাড়ি ও অন্যান্য যানবাহন নির্বিঘ্নে চলাচল করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা সহ মহাসড়ক কেন্দিক চাঁদাবাজি, ছিনতাই, চুরি, ডাকাতি রোধে আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার প্রতি তিনি অধিক গুরুত্ব আরোপ করেন।