শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং, বিকাল ৪:২৬
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

১৬ ডিসেম্বর রাজাকারদের তালিকা প্রকাশ করা হবে: আ ক ম মোজাম্মেল

ডেক্সরিপোর্ট:মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, চলতি বছরের ১৬ ডিসেম্বর রাজাকারদের তালিকা ঘোষণা করা হবে।

শুক্রবার সকালে জেলা শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধবিষয়ক উপকমিটি ঢাকা-ময়মনসিংহ বিভাগের মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময়সভায় উদ্বোধকের বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, জানুয়ারিতে মুক্তিযোদ্ধাদের পরিচয়পত্র দেয়া হবে। পরিচয়পত্রের পেছনে তারা কী কী সুযোগ-সুবিধা পাবেন তা লেখা থাকবে।

তিনি বলেন, জানুয়ারিতে মুক্তিযোদ্ধাদের সব কবর একই ডিজাইনে করে দেয়ার প্রকল্পের কাজ শুরু হবে। বিসিএস ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠ্যবইয়ে মুক্তিযোদ্ধা এবং রাজাকারদের ভূমিকা নিয়ে লেখা সংযুক্ত করা হবে।

মোজাম্মেল হক আরও বলেন, মুক্তিযোদ্ধাদের ভাতা নিয়ে অসন্তোষ আছে, যা হওয়া উচিত তা হয়নি। আগামী বছর বঙ্গবন্ধুর শতবর্ষপূর্তির বছর ২০২০ সালে তা পূরণ করা হবে।

গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক উপকমিটির চেয়ারম্যান মো. রশিদুল আলম।

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাজীপুর-২ আসনের সাবেক এমপি কাজী মোজাম্মেল হক, গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সাংসদ মো. আখতারুজ্জামান, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ এমপি, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মো. ইকবাল হোসেন সবুজ, মুক্তিযোদ্ধা আবদুল হক, মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন প্রমুখ।