শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৫৬
শিরোনাম :
বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু

বরিশালে যাত্রী বোঝাই মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ৫

ডেস্ক রিপোর্ট ।। বরিশাল জেলার উজিরপুরে যাত্রী বোঝাই মাইক্রোবাস খাদে পড়ে গেছে। এতে চালকসহ অন্তত ৫ জন গুরুত্বর আহত হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার শিকারপুর ইউনিয়নের মুন্ডপাশা গ্রামে এ দুর্ঘটনা ।

স্থানীয় সূত্রে জানা যায়- বরিশাল থেকে যাত্রী বোঝাই মাইক্রোবাসটি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়ে উজিরপুর উপজেলার নতুন শিকারপুর সংলগ্ন মুন্ডপাশায় পৌঁছলে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে চালকসহ ৫ জন গুরুত্বর আহত হয়। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীণ রয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় মোঃ কাওছার হোসেন রাড়ী ও মোঃ রফিকুল ইসলাম।

দুপুর সাড়ে ১২ টার দিকে হাইওয়ে পুলিশের টীম উদ্ধার কার্যক্রম শুরু করে।