স্টাফ রিপোর্টার ।। বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে জমিজমা বিরোধের জেরে বড় ভাইয়ের নির্দেশে টিপু শরীফ নামে এক ব্যবসায়ীকে মারধর করে উল্টো মামলা দিয়ে হয়রানির চেষ্টা চালাচ্ছে তার ভাই রফিক শরিফ ও তার সহযোগী ওহাব শিকদার গং ও।
সূত্র জানায়, গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২ টায় জমিজমা বিরোধকে কেন্দ্র করে চরমোনাই ইউনিয়নের ডিঙ্গা মানিক ৪ নং ওয়ার্ডের বাসিন্দা রফিকুল শরীফের সাথে তার ছোট ভাই টিপু শরীফের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো।
তারই সূত্র ধরে ঘটনার দিন মঙ্গলবার দুপুরে রফিকুলের নেতৃত্বে রাকিব সিকদার,মাসুদ শিকদার,আব্দুল ওহাব সিকদার,ফিরোজ,কাওসার ও ফেরদৌস সহ অজ্ঞাত আরো ৫-৬ জন বুখাই নগর তার ডিলার পয়েন্ট থেকে টেনে হেচড়ে বের করে লাঠি সোটা দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেই ঘটনাকে কেন্দ্র করে ঘটনার দিন বিকেলে নয়ার হাট বাজারে ওহাবকে স্থানীয় জনতা গণধোলাই দিলে তাকেও হাসপাতালে ভর্তি করে। অপরদিকে টিপু শরীফ মামলা করার জন্য কোতয়ালি মডেল থানার দ্বারে দ্বারে ঘুরলেও তদন্ত ওসি রুবেল আফ্রিদি মামলা না নিয়ে ওহাবের মামলা আগে নেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে রুবেল আফ্রিদির মোবাইল ফোনে ফোন করলে তার ফোন রিসিভ হয়নি।
ওহাবের ছেলে রাকিব বাদি হয় কোতয়ালি থানায় মামলা করে টিপু শরীফ ও তার পরিবারকে হয়রানি করছে। এ ব্যাপারে টিপু শরীফ বলেন, ওহাবের ছেলে রাকিব আমার উপর আগে হামলা করার পর বিকেলে জনগণ ওহাবকে গণধোলাই দেয়। আমি মামলা করতে তদন্ত ওসির কাছে গেলে আমাকে পাঠিয়ে দিয়ে ওহাবের মামলা নিয়ে নেন।