শুক্রবার, ১৫ই মে, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:০৩
শিরোনাম :
মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত!

খালেদা জিয়া ও শহীদ জিয়ার কবর জিয়ারত-করলেন পবিপ্রবির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর হেমায়েত জাহান

মো: রাকিবুল হাসান,দুমকি,পটুয়াখালী সংবাদদাতা ।। সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত, পুষ্পার্ঘ অর্পণ ও ফাতেহা পাঠ করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) প্রো–ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান।

শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ৯টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে এ কর্মসূচি পালন করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে পবিপ্রবির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার ত্যাগের কোনো তুলনা নেই। তিনি আজীবন আপসহীনভাবে গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার সংগ্রাম করে গেছেন। তাঁর ত্যাগ ও আদর্শের পথ ধরেই দেশ আজ গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, সামনে একটি গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করি, যাতে দেশের গণতন্ত্র সুদৃঢ় হয়। কারণ একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই জাতীয় ঐক্যের প্রতীক বেগম খালেদা জিয়ার আত্মা শান্তি পাবে।তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও ‘গণতন্ত্রের মাতা’ বেগম খালেদা জিয়ার মৃত্যু বাংলাদেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। দেশের জন্য তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন, কারাবরণ করেছেন এবং গুরুতর অসুস্থতার মধ্যেও দেশের বাইরে যাননি। তিনি দৃঢ়ভাবে বলতেন, “এই দেশের মাটিই আমার একমাত্র ঠিকানা।”

এ সময় পবিপ্রবির বিভিন্ন অনুষদের বিএনপিপন্থী শিক্ষকবৃন্দের উপস্থিততে প্রয়াত নেতৃবৃন্দের আত্মার মাগফিরাত কামনা করেন।