ডেস্ক রিপোর্ট ।। বরিশাল নগরীর রুপাতলী এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে ২৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কপিয়ে রক্তাক্ত যখন করেছে আওয়ামী লীগের দোসর মিজানুর রহমান বাচ্চু ও তার সহযোগীরা।
স্থানীয় আহতকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে প্রতিপক্ষকে ঘায়েল করতে লতিফ হাওলাদার নামে এক বৃদ্ধ নাটকীয় ভাবে হাসপাতালে ভর্তি হওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ দুপুর ২ টায় রুপাতলী বাদশাহী বাড়ি জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। আহত শাকিল জানান,২০১৮ সালের ৩১ জুলাই তার ঘর ভাঙচুর ও মালামাল লুটপাট চালায় স্থানীয় আওয়ামী লীগের দোসর মিজানুর রহমান বাচ্চু,সোহাগ হাওলাদার,মিরাজ হাসান মুন্না,আমিরুল ইসলাম,মুন হাওলাদার কামরুল হাওলাদার,
মাসুম মৃধা, মতিউর রহমান,ও লতিফ হাওলাদার সহ অজ্ঞাত আরো ৮-১০ জন ।
এ ঘটনায় শাকিল বাদী হয়ে বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। আদালত কোতোয়ালি মডেল থানা কে তদন্ত রিপোর্টের প্রতিবেদন আদালতে জমা দিতে বলেন। পুলিশ মোটা অংকের টাকার বিনিময়ে তদন্ত প্রতিবেদন প্রতিপক্ষদের পক্ষে দেন।শাকিল প্রতিবেদনের বিপক্ষে না রাজি দেওয়ায় ঘটনার দিন শুক্রবার দুপুরে মিজানুর রহমান বাচ্চুসহ অন্যান্যরা তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো এবং জিআই পাইপ দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে স্বজনরা জানান।