শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৪:৫০
শিরোনাম :
বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় সংঘর্ষ, আহত ৩ মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন শেবাচিম হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা বিএম কলেজে ছাত্রদল-শিবিরের হামলা-সংঘর্ষ, ক্যাম্পাসে উত্তেজনা রাশিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২৭ ঘরের পাশে বালুভর্তি বস্তায় বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা,জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা লাকুটিয়ায় খাল খনন প্রকল্পের কোটি টাকা লোপাটের চেষ্টা!

গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট ।। বরিশালের গৌরনদীতে পুনঃখনন করা বাটাজোর খালের পাড়ে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ কর্মসূচির আওতায় বাটাজোর খালের পাড়ে ৬ হাজার গাছের চারা রোপণ করা হবে।

সোমবার (১৩ জুলাই) সকাল ১০টার দিকে গৌরনদীর বাটাজোর ইউনিয়নে পুনঃখনন করা সরিকল খালের পাশে নারকেল গাছের চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

গাছের চারা রোপণ শেষে দোয়া পরিচালনা করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও মুক্তিযোদ্ধা সরোয়ার আলম বিপ্লব।

বৃক্ষরোপণ শেষে বাটাজোর অশ্বিনী কুমার মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ডের সুবিধাভোগী ৬১৩ জনের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গেও মতবিনিময় করবেন।

বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল ত্রিশ গোডাউন বধ্যভূমি সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ শেষে দুপুর সাড়ে ১২টায় সাগরদী খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন তারেক রহমান। এরপর প্রধানমন্ত্রী দুপুর দেড়টায় বরিশাল সার্কিট হাউজে বিরতি শেষে বিকাল ৩টায় বরিশাল শিল্পকলা একাডেমিতে সাংগঠনিক সভায় যোগ দেবেন। পরে বিকাল সাড়ে ৪টার দিকে সড়ক পথে ঢাকার উদ্দেশে বরিশাল ছেড়ে যাবেন।