মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ ইং, রাত ১০:২০
শিরোনাম :
আলোকিত মানুষ, আদর্শ শিক্ষক ও জননেতা মরহুম মাওলানা আবুল হাশেম দীঘির সিঁড়ি থেকে শিশুকে টেনে নিয়ে গেল সেই কুমির বাধ্য হয়ে দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানপাট সন্ধ্যা ৭টায় বন্ধের নির্দেশ হরমুজ প্রণালিতে চলছে গোলাগুলি, মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য মাথা কেটে আলাদা করার সময়ও বেঁচে ছিল শিশু রামিসা! প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ইরানের সঙ্গে হয় অর্থবহ চুক্তি, নয়তো কোনো চুক্তিই নয়: ডোনাল্ড ট্রাম্প ভারত যা চাইবে, তাই পাবে: ডোনাল্ড ট্রাম্প

দীঘির সিঁড়ি থেকে শিশুকে টেনে নিয়ে গেল সেই কুমির

ডেস্ক রিপোর্ট ।। বাগেরহাটে হজরত খানজাহান (রহ.) এর মাজার সংলগ্ন দীঘিতে থাকা একমাত্র কুমির ফাতেমা (৮) নামে এক শিশুকে টেনে নিয়ে গেছে।

সোমবার (১ জুন) রাত ৯টার দিকে মাজার সংলগ্ন মহিলা ঘাট থেকে ওই শিশুটিকে টেনে নিয়ে যায় কুমির।

জানা গেছে, শিশু ফাতেমার মা মানসিক ভারসাম্যহীন। তিনি শিশু মেয়েকে নিয়ে মাজার ঘাটে কয়েকদিন আগে থেকেই অবস্থান করছিলেন।

ঘটনার পর শিশুটিকে উদ্ধারের জন্য চারটি নৌকা দিয়ে মাজারের খাদেমসহ ফায়ার সার্ভিসের কর্মীরা দীঘিতে তল্লাশি শুরু করেছে। এক ঘণ্টা পেরিয়ে গেলেও রাত ১০টা পর্যন্ত ফাতেমাকে উদ্ধার করা যায়নি।

ঘটনার সংবাদ শুনে বাগেরহাট সদর আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন, পুলিশ সুপার মোহাম্মদ হাসান নাসের রিকাবদার ঘটনাস্থলে থেকে উদ্ধার অভিযানের নেতৃত্ব দিচ্ছেন।

পুলিশ সুপার মোহাম্মদ হাসান নাসের রিকাবদার জানান, অনাকাঙ্ক্ষিত এ ঘটনার পর ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ সদস্যরাও উদ্ধার অভিযানে সহযোগিতা করছে। ইতোমধ্যে মাজার এলাকায় হাজার হাজার মানুষ জড়ো হয়েছে, তাদের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ মোতায়ন করা হয়েছে।

জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন জানান, শিশুটিকে উদ্ধারের জন্য প্রাথমিক অবস্থায় চারটি নৌকা দিয়ে দীঘিতে তল্লাশি করা হচ্ছে। পাশাপাশি উদ্ধার অভিযানে স্থানীয় লোকজনও সহযোগিতা করছে।

উল্লেখ্য, গত এপ্রিল মাসে ওই দিঘির পাড়ে একটি অসুস্থ কুকুর শিশুসহ কয়েকজনকে কামড়ে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে কয়েকজন কুকুরটিকে তাড়া করলে সেটি ঘাটের দিকে যায়। সেখানে মাজারের ফোরকান নামের এক নিরাপত্তারক্ষীকে আঁচড় দেওয়ার পর তিনি পা ঝাড়া দিলে কুকুরটি দীঘির পানিতে পড়ে যায়। এর পরপরই দিঘির কুমিরটি ধীর ধীরে এসে কুকুরটিকে চোয়ালে করে পানির নিচে টেনে নিয়ে যায়।