রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং, বিকাল ৫:৪৬
শিরোনাম :
আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্

আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক ।। বরিশালের আগৈলঝাড়া থানায় মিছিল নিয়ে হামলা চালিয়ে পুলিশ সদস্যদের মারধরের ঘটনায় ৪৩ জনের নামোল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় দুইজন সাংবাদিক নেতাকে আসামি করা হয়েছে।

পুরো হামলার ঘটনার ভিডিও ফুটেজ থাকা সত্বেও আলোচিত এ মামলার ২১ নাম্বার আসামি করা হয়েছে সহকর্মীদের সাথে সংবাদ সংগ্রহের জন্য থানা কম্পাউন্ডে যাওয়া আগৈলঝাড়া প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক, বাংলা টিভির প্রতিনিধি নাজমুল রিপন ও ২৩ নাম্বার আসামি করা হয়েছে প্রেসক্লাবের সাবেক সভাপতি, যুগান্তর প্রতিনিধি সাইফুল ইসলামকে। তাদের দুইজনের বিরুদ্ধে আসামীদের প্ররোচনা দেয়ার অভিযোগ আনা হয়েছে।

দুই সাংবাদিক নেতাকে আসামি করে পুলিশ মামলা করার বিষয়টি অত্যন্ত উদ্বেগের দাবি করে বিবৃতি দিয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি মোঃ মামুন-অর-রশিদ ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান খান সহ অন্যান্য নেতৃবৃন্দ। সংবাদ সংগ্রহে যাওয়ার কারণে দুই সাংবাদিক নেতাকে মামলার আসামি করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাংবাদিকদের হয়রানি না করার জন্য এবং মামলার আসামি করায় ওই দুই সাংবাদিক নেতাকে মামলা থেকে অব্যাহতি দেয়ার দাবি জানিয়েছেন।

আগৈলঝাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মামলার আসামি এফ.এম নাজমুল রিপন জানিয়েছেন-সম্প্রতি সময়ে প্রকাশিত সংবাদের জেরধরে আগৈলঝাড়া থানার ওসি মোঃ মাসুদ খান তার (নাজমুল রিপন) বিরুদ্ধে একাধিক জিডি করেছেন। ওসি’র ওই জিডি প্রত্যাহারের দাবিতে সাংবাদিক সাইফুল ইসলামের নেতৃত্বে মানববন্ধন করা হয়।

সাংবাদিক সাইফুল ইসলাম জানিয়েছেন, এসব কারনেই ওসি ষড়যন্ত্র মুলকভাবে আলোচিত এ মামলায় আমাদের দুইজনকে আসামি করেছে। তিনি (সাইফুল) আরো জানিয়েছেন-আলোচিত এ মামলায় দেশে না থাকা অনেক ব্যক্তিকে আসামি করা হয়েছে। যা বাস্তব ঘটনাকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে।

এ ব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি মোঃ মাসুদ খান জানিয়েছেন, ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের এবং প্রাথমিক তদন্তে গুজব ছড়িয়ে থানায় হামলা চালানোর ইন্ধনদাতাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ওসি আরো বলেন, পুরো বিষয়টি নিয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সমন্ময়ে একাধিক টিম মাঠে তদন্ত করছেন। তদন্তে ঘটনার সাথে কেউ জড়িত না থাকলে তাকে কোনধরনের হয়রানী করা হবেনা। বরং মামলার এজাহারে তাদের নাম থাকলে তাদের অব্যাহতি দেওয়া হবে।