মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:১০
শিরোনাম :
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ক্রসফায়ার নয় প্রচলিত আইনকে শক্তিশালী করে সন্ত্রাস দমন করা হবে : আইনমন্ত্রী সরোয়ারের আসনে শেবাচিমের সভাপতি অন্যজন, প্রজ্ঞাপন ব্যত্যয়! নতুন বিয়েতে আগের বিয়ের তথ্য কাবিননামায় দিতে হাইকোর্টের রুল পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে: আইনমন্ত্রী বরিশালে ভূমি অফিসে নামজারি আবেদন পেন্ডিং থাকায় দুই কর্মকর্তাকে শোকজ বরিশালকে আধুনিক শিল্প-বাণিজ্যিক ও পর্যটন নগরী গড়ার পরিকল্পনা এনসিপি প্রার্থীর! সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ বিশাল স্বর্ণের খনির সন্ধান পেল চীন বিআরটিসিতে বেড়েছে সেবা,প্রশংসিত চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা!

চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন

নিজস্ব প্রতিবেদক ।। বাকেরগঞ্জ চরামদ্দি ইউনিয়নের উত্তর বাদলপাড়া এলাকার মজুমদার বাড়িতে দুর্বৃত্তদের বিষ প্রয়োগে তিনটি পুকুরের মাছ মারা যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন।

ভুক্তভোগী মোহাম্মদ আবুল কালাম (কাবুল) মজুমদার।
ভুক্তভোগী জানান, দীর্ঘ ৩৬ বছর বিভিন্ন পর্যায়ে মানুষের সেবা করার পর অবসরে যান তিনি। কর্মজীবনের শেষ সম্বল হিসেবে পাওয়া পেনশনের সঞ্চিত অর্থ দিয়ে নিজ গ্রামের বাড়ির তিনটি পুকুরে মাছের চাষ শুরু করেন। অবসরের পর এই মাছ চাষই ছিল তার নতুন জীবিকার স্বপ্ন ও আশার জায়গা।

তিনি অভিযোগ করেন, বুধবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তার তিনটি পুকুরে বিষ প্রয়োগ করে। সকালে পুকুরে গিয়ে তিনি দেখেন, চাষ করা মাছ পানির ওপর ভেসে উঠেছে। এতে প্রায় ১ লাখ ৭০ হাজার টাকার মাছ মারা যায়।

আবুল কালাম (কাবুল) মজুমদার বলেন, “যারা এ কাজ করেছে তারা শুধু আমার মাছই মারেনি, আমার শেষ বয়সের স্বপ্ন, পরিশ্রম ও জীবিকার আশাকেও ধ্বংস করে দিয়েছে।”
এ ঘটনায় তিনি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে চরামদ্দি পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহরাব হোসেন জানিয়েছেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত প্রকৃত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।