মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:১১
শিরোনাম :
সুন্দরবনের দুবলার চরে শতকোটি টাকার শুঁটকির বাণিজ্য, নোনা জলে জেলেদের অনিশ্চিত জীবন জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরিশাল মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল নিয়মিত ফ্লাইটে জাতিসংঘের পথে প্রধানমন্ত্রী: মাহদী আমিন তিন দিনে এসআরবির অভিযানে গ্রেপ্তার ১৬৩, অস্ত্র-মাদক উদ্ধার অধ্যক্ষ মাওলানা শহিদুল ইসলামের জানাজায় মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবরের অংশগ্রহণ বিএনপি কর্মী ও স্বজনদের অসুস্থতায় খোঁজ নিতে হাসপাতালে শয্যাপাশে জিয়াউদ্দিন সিকদার রাজধানীর এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই ‘স্ত্রীর’ লাশ মিসরের প্রেসিডেন্ট সিসির সঙ্গে সিআইএ প্রধানের বৈঠক প্রভাবশালী নেতার ছত্রচ্ছায়ায় আগেও অপরাধ করে পার পেয়ে যায় তুহিন প্রলোভন উপেক্ষা করে আ’লীগ নেতা শিপনকে গ্রেপ্তার, গুরুত্বর অসুস্থতায় রাখা হয় নজরদারিতে-পুলিশের বিরুদ্ধে অপ-প্রচার!

শেবাচিম হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা

ডেস্ক রিপোর্ট ।। প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার বলেছেন, উন্নত চিকিৎসার জন্য যেন বরিশালের কোনো রোগীকে আর ঢাকামুখী হতে না হয়, সেই লক্ষ্যেই সরকার কাজ করছে। একই সঙ্গে দেশের প্রতিটি জেলা শহরে পর্যায়ক্রমে বার্ন ইউনিট কর্নার চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে দগ্ধ রোগীরা দ্রুত চিকিৎসাসেবা পান।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা ১১টায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালনা পর্ষদ ও বিভাগীয় প্রধানদের অংশগ্রহণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, জেলা শহরে একটি করে বার্ন ইউনিট কর্নার চালু করা হবে, যাতে বার্নের রোগীরা জরুরিভাবে চিকিৎসা সেবা পেতে পারে। সভায় ড. জিয়াউদ্দিন হায়দার হাসপাতালের সেবার মানোন্নয়ন, রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যসেবায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় হাসপাতালের সার্বিক কার্যক্রম, চিকিৎসাসেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, জনবল সংকট নিরসন এবং রোগীদের আরও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় অংশগ্রহণকারীরা হাসপাতালের বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে কার্যকর সমাধানের জন্য প্রয়োজনীয় মতামত ও সুপারিশ প্রদান করেন।

অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আনোয়ার হোসেন বাবলু, শেবাচিম হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একেএম মশিউল মুনীর, বরিশাল জেলা প্রশাসক মামুন খন্দকার, বরিশাল স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. রেফায়েতুল হায়দার, বরিশাল ড্যাবের সভাপতি ডা. নজরুল ইসলাম সেলিম, বাংলাদেশ শিশু হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. খালিদ মাহমুদ শাকিল, বরিশাল নাগরিক ফোরামের সভাপতি ডা. মিজানুর রহমান, বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনসহ হাসপাতালের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ।