শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ১১:২৪
শিরোনাম :
নটরডেম কলেজে ভর্তির সুযোগ পেলো বরিশাল জিলা স্কুলের ২৭ শিক্ষার্থী,প্রশংসিত প্রধান শিক্ষক! বরিশালে অসাধারণ আয়োজনে সাংবাদিকদের আনন্দ ভ্রমণ জাতীয় গ্রিডে নতুন করে যুক্ত হতে যাচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ অবৈধ সুবিধা না পেয়ে এসআই বশিরের বিরুদ্ধে অপ-প্রচার! চিকিৎসাধীন বিএনপি কর্মীর বাবাকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন জিয়াউদ্দিন সিকদার বরিশালে ল্যাবএইড ডায়াগনস্টিকে বিশ্ব রোগী নিরাপত্তা দিবস পালিত আগামী নির্বাচনে ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, ‘নৌকা’ স্থগিত দোষী প্রমাণ হলে-বিদেশে আরামের বদলে কারাবাসকেই বেছে নেব: আসিফ বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার

বরিশালে হাট সুপারশপে শিশুদের জন্য প্লে জোন উদ্বোধন

ডেস্ক রিপোর্ট ।। বরিশাল নগরীর রুপাতলী এলাকায় হাট সুপারশপে শিশুদের খেলাধুলা ও বিনোদনের জন্য নতুন প্লে জোন উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর)আলহাজ্ব মোবারক আলী মোল্লা কমপ্লেক্সের চেয়ারম্যান ডা. আমির ফয়সাল বিন মাহবুব (রাকিব)-এর সহধর্মিণী ডা. জেসমিন আক্তার জেনী প্লে জোনটির উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন স্পার্ক গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আনোয়ার হোসাইন খান, প্রজেক্ট চিফ নাজমুল ইসলাম, সহকারী প্রজেক্ট পরিচালক জিয়াউর রহমান, জম জম নার্সিং ইনস্টিটিউটের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, খাবার বাড়ি রেস্তোরাঁর পরিচালক গোলাম মোস্তফা হিমু এবং হুমাহুম রেস্তোরাঁর পরিচালক মির্জা সায়েমুর রহমান বেগসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।

ডা. আমির ফয়সাল বিন মাহবুব জানান, শিশুদের বিনোদনের পাশাপাশি তাদের মানসিক ও শারীরিক বিকাশের কথা বিবেচনা করেই এই প্লে জোনের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবারের সদস্যরা যাতে কেনাকাটার পাশাপাশি শিশুদের জন্য নিরাপদ ও আনন্দময় সময় কাটানোর সুযোগ পান, সেই লক্ষ্যেই আমাদের এ আয়োজন। ভবিষ্যতে নগরবাসীর চাহিদা অনুযায়ী আরও নতুন সেবা ও সুযোগ-সুবিধা যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ এবং প্রতিষ্ঠানটির সার্বিক সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. আলী হায়দার নিজামী।