শনিবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ১:২০
শিরোনাম :
বরিশালে পিতা-মাতা হারা লামিয়ার পাশে দাঁড়ালেন মানবিক জেলা প্রশাসক মামুন খন্দকার নটরডেম কলেজে ভর্তির সুযোগ পেলো বরিশাল জিলা স্কুলের ২৭ শিক্ষার্থী,প্রশংসিত প্রধান শিক্ষক! বরিশালে অসাধারণ আয়োজনে সাংবাদিকদের আনন্দ ভ্রমণ জাতীয় গ্রিডে নতুন করে যুক্ত হতে যাচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ অবৈধ সুবিধা না পেয়ে এসআই বশিরের বিরুদ্ধে অপ-প্রচার! চিকিৎসাধীন বিএনপি কর্মীর বাবাকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন জিয়াউদ্দিন সিকদার বরিশালে ল্যাবএইড ডায়াগনস্টিকে বিশ্ব রোগী নিরাপত্তা দিবস পালিত আগামী নির্বাচনে ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, ‘নৌকা’ স্থগিত দোষী প্রমাণ হলে-বিদেশে আরামের বদলে কারাবাসকেই বেছে নেব: আসিফ

চিকিৎসাধীন বিএনপি কর্মীর বাবাকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন জিয়াউদ্দিন সিকদার

ডেস্ক রিপোর্ট ।। বরিশাল মহানগর ২৫ নং ওয়ার্ড বিএনপির সদস্য মুরাদ খানের বাবা মো. আমজেদ আলী খান স্ট্রোকে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বর্তমানে তিনি হাসপাতালের ৪র্থ তলার মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

অসুস্থ আমজেদ আলী খানের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে যান বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মো. জিয়াউদ্দিন সিকদার জিয়া।

হাসপাতালে গিয়ে তিনি চিকিৎসাধীন আমজেদ আলী খানের শারীরিক অবস্থার বিষয়ে পরিবারের সদস্যদের কাছ থেকে খোঁজখবর নেন।

পাশাপাশি তার চিকিৎসা ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন এবং দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন।

এসময় ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা ও কাউন্সিলর পদপ্রার্থী মো. সমির হোসেনসহ স্থানীয় বিএনপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নেতাকর্মীরা অসুস্থ আমজেদ আলী খানের পাশে থাকার পাশাপাশি তার দ্রুত আরোগ্য কামনা করেন।