সোমবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:২৬
শিরোনাম :
অধ্যক্ষ মাওলানা শহিদুল ইসলামের জানাজায় মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবরের অংশগ্রহণ বিএনপি কর্মী ও স্বজনদের অসুস্থতায় খোঁজ নিতে হাসপাতালে শয্যাপাশে জিয়াউদ্দিন সিকদার রাজধানীর এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই ‘স্ত্রীর’ লাশ মিসরের প্রেসিডেন্ট সিসির সঙ্গে সিআইএ প্রধানের বৈঠক প্রভাবশালী নেতার ছত্রচ্ছায়ায় আগেও অপরাধ করে পার পেয়ে যায় তুহিন প্রলোভন উপেক্ষা করে আ’লীগ নেতা শিপনকে গ্রেপ্তার, গুরুত্বর অসুস্থতায় রাখা হয় নজরদারিতে-পুলিশের বিরুদ্ধে অপ-প্রচার! মাদক কারবারিদের আতঙ্ক ওসি সনজিত, স্বস্তিতে কাউনিয়াবাসী! দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের তিরস্কার করলেন শেখ হাসিনা বিগত ১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করে জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে: রিজভী জনগণের প্রয়োজনে সব দফা বিলুপ্ত ঘোষণা করে এক দফা ঘোষণা হতে পারে: শফিকুর রহমান

বিএনপি কর্মী ও স্বজনদের অসুস্থতায় খোঁজ নিতে হাসপাতালে শয্যাপাশে জিয়াউদ্দিন সিকদার

ডেস্ক রিপোর্ট ।। বরিশাল জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক উলফত রানা রুবেল-এর সহধর্মিণী নওরিন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া ২৫ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের নেতা দুলাল হাওলাদারের অসুস্থ মায়েরও খোঁজ নিয়েছেন বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মো. জিয়াউদ্দিন সিকদার জিয়া।

রোববার (২০ সেপ্টেম্বর) তিনি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দুর্ঘটনায় আহত নওরিনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার চিকিৎসার বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

একই সঙ্গে হাসপাতালে চিকিৎসাধীন ২৫ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের নেতা দুলাল হাওলাদারের মায়েরও শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি। এছাড়া হাসপাতালে গিয়ে ৩০ নং ওয়ার্ড বিএনপি নেতা জব্বার ঢালীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।

এ সময় জিয়াউদ্দিন সিকদার জিয়া অসুস্থ ও আহতদের চিকিৎসার বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

পাশাপাশি তিনি সবার দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন।