বৃহস্পতিবার, ৪ঠা নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:৪৩
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

ডেস্করিপোর্ট ।। বরিশালে দেড় মাস বয়সী এক শিশুকন্যাকে চুরি করে বিক্রির অভিযোগে করা মামলায় স্কুল শিক্ষিকাসহ তিন নারীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে গ্রেপ্তার তিন আসামিকে আদালতে হাজির করা হলে বিচারক এ আদেশ দেন।

এর আগে মঙ্গলবার সকালে নগরীর বিভিন্ন স্থানে এসআই রুহুল আমিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নগরীর সাগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মৌরি আক্তার, রূপাতলী মওলানা ভাসানী সড়কের বাসিন্দা নাসিমা বেগম এবং তাঁর বড় বোন ফাহমিদা।
নিখোঁজ শিশুটির নাম সাদিয়া। সে নগরীর রূপাতলী এলাকার সোহেল ও বৃষ্টি বেগম দম্পতির একমাত্র সন্তান।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর সকাল সাড়ে ৭টার দিকে রূপাতলী মওলানা ভাসানী সড়কের একটি ভাড়া বাসা থেকে শিশুটি নিখোঁজ হয়। ওই সময় শিশুটি ঘুমিয়ে ছিল। অভিযোগ রয়েছে, প্রতিবেশী নাসিমা বেগম শিশুটির মা বৃষ্টি বেগমকে একটি কাগজ পোড়ানোর কথা বলে পাশের বাড়ির পেছনে পাঠান। এ সময় শিশুটিকে দেখাশোনার দায়িত্ব নেন তিনি। পরে মা ফিরে এসে বিছানায় সন্তানকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

এ ঘটনায় ২২ অক্টোবর কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন শিশুটির মা। পরে পুলিশ তদন্ত শুরু করে। বৃষ্টি বেগমের সন্দেহের ভিত্তিতে গত রোববার রাতে নাসিমাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার জানান, নাসিমা বেগম ৩৫ হাজার টাকার বিনিময়ে শিশুটিকে স্কুলশিক্ষিকা মৌরি আক্তারের কাছে বিক্রি করেন বলে তদন্তে উঠে এসেছে। পরে মৌরি শিশুটিকে তাঁর সন্তানহারা বড় বোন ফাহমিদার কাছে পাঠিয়ে দেন।
পুলিশের তৎপরতায় ফাহমিদা শিশুটিকে নিয়ে বরিশালের কোতোয়ালি মডেল থানায় হাজির হন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শিশুটিকে তার মা বৃষ্টি বেগমের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, মানবপাচার আইনে করা মামলায় তিন নারীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।