শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:০০
শিরোনাম :
বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু

বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

মেহেরাব হোসেন রিফাত, বিএম কলেজ, বরিশাল ।। স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ইউনিটের উদ্যোগে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে বিএম কলেজ কেন্দ্রীয় শহিদ মিনারের পাশে বাধনের অফিসের সামনে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক কাজী জাবের আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বাঁধনের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনটির বিএম কলেজ ইউনিটের মানবিক শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান। পাশাপাশি রক্তদানসহ সংগঠনটির সব ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রমে কলেজ প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

পরে কলেজ ক্যাম্পাসে নিম, আমলকি, জলপাই ও রঙন ফুলের চারা রোপণ করা হয়। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএম কলেজের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক জাহাঙ্গীর কবির, ইতিহাস বিভাগের শিক্ষক জহিরুল ইসলাম, বাঁধনের উপদেষ্টা কানু, সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বাঁধনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।