বৃহস্পতিবার, ৪ঠা নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:০২
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

গৌরনদীতে ইজিবাইক উল্টে যাত্রী নিহত ১, আহত ২

রিপোর্ট  সকাল সংবাদ ডেক্স:বরিশাল জেলার গৌরনদী উপজেলায় ইজিবাইক উল্টে জামাল হাওলাদার (৫০) নামের এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুই যাত্রী।

শুক্রবার বিকেলে উপজেলার নলচিড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জামাল কালকিনি উপজেলার পূর্ব চর কয়ারিয়া গ্রামের গনি হাওলাদারের পুত্র।

আহত যাত্রী কয়ারিয়া গ্রামের আবুল বাশার (৬৫) ও নলচিড়া গ্রামের মারিয়া হালদারকে (৫৫) উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।