সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৩:০২
শিরোনাম :
কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন

আগারগাঁওয়ে ওয়াসার কাজের সময় গ্যাস লাইন থেকে অগ্নিকাণ্ড, দগ্ধ ৪

ডেক্সরিপোর্ট  রাজধানীর আগারগাঁওয়ে ওয়াসার কাজ করার সময় গ্যাস লাইন থেকে আগুন লেগে ৪ শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছেন। শনিবার সন্ধ্যায় ওই এলাকার ৬০ ফিট রাস্তায় এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

অগ্নিদগ্ধরা হলেন, জোনায়েদ (২২), নিলু (২৮) কবির আহমেদ (২৫) ও রুবেল (২৮)। তাদের মধ্যে তিনজনের গ্রামের বাড়ি পাবনায়, একজনের ময়মনসিংহে। তারা আগারগাঁওয়ের তালতলা এলাকায় থাকেন।

জানা গেছে, ঘটনার পর সহকর্মীরা তাদের উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ও সেখান থেকে রাত সোয়া ৯ টায় ঢামেকের বার্ন ইউনিটে নিয়ে যায়। বর্তমানে চার জনই সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘চার শ্রমিক দগ্ধ হয়ে বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। তাদের হাতে-পায়ে ও মুখমন্ডল অগ্নিদগ্ধ হয়েছে।’