সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ১২:৫৪
শিরোনাম :
কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন

ভারতে পেঁয়াজের কেজি ২০০ টাকা ছাড়ালো

অনলাইন ডেস্ক  ভারতেও লাগাম টানা যাচ্ছে না পেঁয়াজের দামে। ইতিমধ্যে বেঙ্গালুরুতে কেজি প্রতি পেঁয়াজের দাম ২০০ টাকা ছাড়িয়েছে। বাজারে পেয়াজ সংকটের কারণের চড়া দাম বলে শনিবার দেশটির এক কর্মকর্তা জানিয়েছে।

ভারতে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে গঠিত রাজ্য সরকারের টাস্ক ফোর্সও জানিয়েছে, চলতি মাসে পেঁয়াজের দাম কমার সম্ভাবনা কম।

দেশটির মুর্শিদাবাদের হরিহরপাড়া, নওদার আমতলা, কলকাতায় রাজডাঙা বাজারেও পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি ২০০ টাকা এর কাছাকাছি।

পেঁয়াজের চড়া দামে সাধারণ ক্রেতারা বিভিন্ন ধরনের সবজি কিনতে হিমশিম খাচ্ছে বলে খবরে বলা হয়েছে।

ভারতের সংবাদ মাধ্যম বলছে, অতিবৃষ্টির কারণে কৃষকেরা এবার ঠিকমত পেয়াজ উৎপাদন করতে পারেনি।

এদিকে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে গত বছরের এ সময়ের তুলনায় বাংলাদেশে পেঁয়াজের দাম বেড়েছে ৪২৩ শতাংশ।

ঢাকায় এখন প্রতি কেজি দেশি পুরনো পেঁয়াজ ২৪০ থেকে ২৫০ টাকা, মিয়ানমারের পেঁয়াজ ২০০ থেকে ২২০, মিসরীয় পেঁয়াজ ১৪০ থেকে ১৬০ ও চীনা পেঁয়াজ ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।

বাংলাদেশে পেঁয়াজের সংকটের শুরু সেপ্টেম্বরের মাঝামাঝিতে। ভারত ১৩ সেপ্টেম্বর প্রথম পেঁয়াজ রপ্তানিতে ন্যূনতম মূল্য ৮৫০ ডলার নির্ধারণ করে দেয়। এরপরের ধাক্কা আসে ২৯ সেপ্টেম্বর, ভারত রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেয়। এ ধাক্কায় ৫০ টাকার পেঁয়াজ ১৫০ টাকা ছাড়ায়, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ দর। এরপর লাফ দিয়ে পেঁয়াজের দর প্রতি কেজি ২৫০ টাকায় ওঠে।