শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:৩৫
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

মুসলিম হচ্ছেন ভারতের হাজারো দলিত

অনলাইন ডেস্ক  অবিচারের প্রতিবাদে মুসলিম হচ্ছেন হাজারো দলিত। আগামী বছরের ৫ জানুয়ারি ভারতের তামিলনাড়ুর কোয়েম্বাটুরের কাছের একটি গ্রামের ৩ হাজারেরও বেশি দলিত জাতিগত বৈষম্যের অভিযোগ তুলে হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

দেশটির সংবাদ মাধ্যমে দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, গত রবিবার বৈঠকের পর এমন সিধান্ত নেন দলিতরা।

ঘটনার সূত্রপাত, গত ২ ডিসেম্বর চেন্নাই থেকে ৫০ কিলোমিটার দূরে নাদুরে একটি দেয়াল প্ৰবল বৃষ্টির কারণে ভেঙে দলিতদের বাড়িতে পড়ে। এতে ১৭ জন দলিতের মৃত্যু হয় যাদের মধ্যে ১০ জন নারী ও ২ শিশু ছিল।

দলিতদের অভিযোগ, ঘটনার পরে পুলিশ ওই ভেঙে পড়া দেয়ালের বাড়ির মালিক শিবসুমব্রমানিয়মকে গ্রেপ্তার করলেও পরবর্তীতে জামিনে মুক্তি পায়।

দলিতদের আরও অভিযোগ, উচ্চবর্ণের হিন্দুদের থেকে দলিতদের পৃথকভাবে বাস করতে বাধ্য করার জন্য ওই দেয়াল তোলা হয়েছিলো। ১৫ ফুট লম্বা দেয়ালটি কোনও রকম পিলার ছাড়াই নির্মিত হয়েছিল বলেও অভিযোগ।

দলিতদের সংগঠনের সাধারণ সম্পাদক ইলাভেনিল বলেন, ‘অভিযুক্ত ব্যক্তিকে ২০ দিনের মধ্যে জামিনে মুক্তি দিয়ে দেওয়া হলো। কিন্তু গণতান্ত্রিক উপায়ে ন্যায় বিচার চাওয়ায় দলিতদের সংগঠনের সভাপতি নাগাই তিরুভল্লুয়ানযে জেলে রাখা হল।’ নিউজ ১৮, হিন্দু।