শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:০৪
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

নুরের ওপর হামলার ঘটনায় মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদকসহ ৩ জন কারাগারে

ডেক্সরিপোর্ট  ভিপি নুরুল হক নুর ও তার সহযোগীদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদকসহ তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শনিবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান আসামিদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

কারাগারে যাওয়া আসামিরা হলেন- মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল মামুন, দফতর সম্পাদক মেহেদী হাসান শান্ত ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তুর্য।

তিনদিনের রিমান্ড শেষে এদিন (শনিবার) আসামিদের আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অপরদিকে আসামিপক্ষে জামিন আবেদন করা হয়।

শুনানিতে আসামিপক্ষের আইনজীবী সাগর মিয়া বলেন, আসামিদের কাছ থেকে রিমান্ডে কোনো তথ্যই পায়নি পুলিশ। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী। আগামী ৩০ ডিসেম্বর বিসিএস পরীক্ষার ফরম পূরণের শেষ তারিখ। ফরম পূরণ করতে না পারলে আসামিদের অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। আসামিরা মুক্তিযোদ্ধার সন্তান। জামিন দিলে তারা পলাতক হবেন না। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর ওই আদেশ দেন।

আদালত সূত্র জানায়, গত ২২ ডিসেম্বর দুপুরে ডাকসু ভবনের মূল ফটক বন্ধ করে ভিপি নুরসহ তার সহযোগীদের ওপর লাঠিসোটা নিয়ে হামলার ঘটনা ঘটে। হামলায় নুরসহ অন্তত ৩৪ জন আহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ২৪ ডিসেম্বর মামলাটি করে। মামলায় আট আসামির নাম উল্লেখ করে তাতে মোট ৩০ থেকে ৩৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। ওই দিনই আদালত ওই তিন আসামির তিনদিন করে রিমান্ডের আদেশ দেন। শাহবাগ থানার পুলিশ পরিদর্শক আরিফুর রহমান সরদার মামলাটি তদন্ত করছেন।