শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:০৪
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

ভিপি নুরের বিরুদ্ধে ধর্মীয় উসকানির মামলা

ডেক্সরিপোর্ট  ডাকসু ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ধর্মীয় উসকানি ও অপপ্রচারের অভিযোগে মামলা দিয়েছে ছাত্রলীগ।

ডিজিটাল সিকিউরিটি আইনে ছাত্রলীগ নেতা অর্ণব বাদী হয়ে নুরের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন ।

এ মামলায় ভিপি নুরের সঙ্গে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খানকেও আসামি করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ধানমন্ডি জোনের অতিরিক্ত কমিশনার (এডিসি) আব্দুল্লাহিল কাফী।

তিনি বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডি থানায় ভিপি নুরের বিরুদ্ধে ধর্মীয় উসকানি ও অপপ্রচার চালানোর অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী ঢাবি ছাত্রলীগের জগন্নাথ হল শাখার প্রচার সম্পাদক অর্ণব।

ডিজিটাল সিকিউরিটি আইনের ২৫, ২৬, ২৯ ও ৩১ ধারায় নুর ও রাশেদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে বলে জানান ঢাবির এডিসি আব্দুল্লাহিল কাফী।

মামলার এজাহারে যা লেখা রয়েছে, নুর ও রাশেদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় উসকানিমূলক তথ্য প্রচার করেছেন। তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন ধরনের মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করেছেন।

গত ২২ ডিসেম্বর দুপুরে ডাকসুর ভিপি নুরুল হক নুর ও তার অনুসারীদের ওপর হামলা চালায় মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতাকর্মীরা। ওই হামলায় নুরসহ অন্তত ৩৪ জন আহত হন।

এরপর ছাত্রলীগ ও ডাকসুর ৩৭ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০-৫০ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেন ভিপি নুর।

এদিকে ২৯ জনকে আসামি করে শাহবাগ থানায় ভিপি নুরের বিরুদ্ধে চুরির মামলা দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের ছাত্র ডি এম সাব্বির হোসেন।