রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ১০:১৬
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

তৃতীয় ধাপে ১১৭ উপজেলায় ভোট ,কঠোর হওয়ার আভাস দিয়েছে ইসি

ডেক্সরিপোর্ট:  উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে  রোববার ১১৭ উপজেলায় ভোট গ্রহণ করা হবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। তবে এতে কঠোর হওয়ার আভাস দিয়েছে নির্বাচন কমিশন।এর মধ্যে ২৪ উপজেলায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অতিরিক্ত বিজিবি ও র‍্যাব মোতায়েন করা হয়েছে।

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ শনিবার বিকেলে নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান।

ভোটগ্রহণ উপলক্ষে সংশ্লিষ্ট উপজেলাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

মাঠে নেমেছেন পুলিশ, বিজিবি, র‌্যাব ও আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স।

এদিকে দ্বিতীয় ধাপে সহিংস ঘটনার পর তৃতীয় ধাপের নির্বাচনে নিরাপত্তা ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সাংবিধানিক এ সংস্থাটি জানিয়েছে, তৃতীয় ধাপের নির্বাচন প্রভাবিত করার অভিযোগে মোট পাঁচজন এমপিকে সতর্ক করা হয়েছে।

নিরাপত্তা বাড়াতে ২৪টি উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। অনিয়ম হলেই ভোটগ্রহণ বন্ধ করে দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

পক্ষপাতের অভিযোগে তিনজন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চার থানার ওসিকে প্রত্যাহার করে দেয়া হয়েছে।

তৃতীয় ধাপে নির্বাচনের জন্য ১২৭ উপজেলার তফসিল ঘোষণা করা হয়েছিল। এর মধ্যে চট্টগ্রামের লোহাগাড়া ও কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার নির্বাচন আদালতের আদেশে স্থগিত করা হয়েছে। আর নরসিংদী সদর ও কক্সবাজার সদরের ভোট আগামীকালের পরিবর্তে ৩১ মার্চ চতুর্থ ধাপে গ্রহণ করা হবে। এ ছাড়া ছয়টি উপজেলার সবকটি পদের প্রার্থীরা বিনা ভোটে জয়ী হয়েছেন। তাই ১১৭টি উপজেলায় ভোট গ্রহণ করা হবে।

নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে সচিব বলেন, নির্বাচনের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ইসি কঠোর সিদ্ধান্ত নিয়েছে। ২৪ উপজেলায় অতিরিক্ত বিজিবি ও র‍্যাব মোতায়েন করা হয়েছে। এ ছাড়া নিয়োগ করা হয়েছে অতিরিক্ত নির্বাহী হাকিমও।

১৮ মার্চ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটের দিন রাঙামাটির বাঘাইছড়িতে ব্রাশফায়ারে সাতজন নিহত হওয়ার প্রেক্ষাপটে ইসি এই সিদ্ধান্ত নিল।

ভোট হতে যাওয়া ১১৭টি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৪০ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫৮৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৯৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ ধাপের নির্বাচনে ৯ হাজার ২৯৮টি ভোট কেন্দ্র ও এক কোটি ১৮ লাখ ৮৭ হাজার ৭৫১ জন ভোটার রয়েছেন।