শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:১০
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

৪১তম বিসিএসে প্রায় সাড়ে ৪ লাখ আবেদন

ডেক্সরিপোর্ট  রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী আবেদন করেছে ৪১তম বিসিএসে। শনিবার সন্ধ্যা সাতটা পর্যন্ত ৩ লাখ ৭৫ হাজার ৭৫১ জন পরীক্ষার্থী ফি জমা দিয়েছে। ফি জমা দেয়া যাবে আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত।

ফি জমার অপেক্ষায় রয়েছে আরও এক লাখের মতো পরীক্ষার্থী। ফলে আগামী তিনদিনে আবেদন সংখ্যা সাড়ে ৪ লাখের কাছাকাছি যাবে। এর মাধ্যমে যে কোন বিসিএসে পরীক্ষার্থীর আবেদন রেকর্ড সংখ্যক হবে। মূলত পিএসসির প্রতি আস্থা এবং বিশ্বাস স্থাপনের কারণেই দিন দিন পরীক্ষার্থীর আবেদন বাড়ছে।

এ বিষয়ে জানতে চাইলে পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেন কমিশনের প্রতি আস্থা এবং গ্রহণযোগ্যতার কারণে দিন দিন আবেদনকারীর সংখ্যা বাড়ছে। আমরা শতভাগ স্বচ্ছতার সঙ্গে নিয়োগ কার্যক্রম পরিচালনা করে থাকি। আমরা আশা করছি ৪১তম বিসিএসে আবেদনকারীর সংখ্যা সাড়ে ৪ লাখে গিয়ে পৌঁছাবে। আগামী বছরের মার্চে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে বলে জানান তিনি।

বিভিন্ন ক্যাডারে দুই হাজার ১৬৬ শূন্যপদে প্রার্থী নিয়োগ দিতে গত ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৫ ডিসেম্বর থেকে এই বিসিএসের জন্য আবেদন শুরু হয়। শনিবার ছিল অনলাইনে আবেদন করার শেষ সময়।