শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:৩০
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

কম্বোডিয়ায় ভবন ধস, নিহত ২৪

অনলাইন ডেস্ক  কম্বোডিয়ায় উপকূলীয় শহর কেপে সাততলা একটি ভবন ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে । শুক্রবার হওয়া এই ভবন ধসের ঘটনায় এখনও আটকা পড়ে আছে অনেকে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৩ জনের আহত হওয়ার খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

হতাহতদের বিষয়ে কেপ শহরের গভর্নর কেন সাথা রয়টার্সকে বলেন, এই পর্যন্ত ২৪ জন নিহতের খব নিশ্চিত হওয়া গেছে। নিহতদের মধ্যে তিনজনকে এখনও উদ্ধার করা যায়নি। তবে ঠিক কতজন ওই ভবনটিতে আটকা পড়েছে সেটি এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

এদিকে শনিবার কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন বলেছেন, ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধার করতে বেগ পেতে হচ্ছে উদ্ধারকর্মীদের।

প্রায় এক বছর আগে কম্বোডিয়ার সিহানুক প্রদেশের প্রিহা নামক এলাকায় নির্মাণাধীন একটি ভবন ধসে অন্তত ২৮ জনের মৃত্যু হয়। ওই ঘটনার রেশ না কাটতেই ফের ভবন ধসে প্রাণহানির ঘটনা ঘটলো।