মোঃ মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী,প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালারহাট বাজার থেকে রংপুর র্যাব-১৩ মনছুর আলী (৩৭) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ।
গ্রেপ্তার হওয়া মনছুর আলীর দেওয়া তথ্য অনুযায়ী একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি ও পাঁচ কেজি গাঁজা জব্দ করে। গ্রেপ্তারকৃত মনছুর আলী উপজেলার গজের কুটি গ্রামের আমিন উদ্দিনের ছেলে। শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বাজার থেকে মনছুর আলীকে গ্রেপ্তার করে বলে জানা যায়। মনছুর বহুদিন থেকে মাদক কারবারির সাথে জড়িত বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুহাদ রুহানী,মনছুর আলীর বিরুদ্ধে অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।