সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, সকাল ১০:৩১
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

আগৈলঝাড়ায় ইয়াবাসহ কোচিং শিক্ষক গ্রেফতার

ডেক্সরিপোর্ট  বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ কোচিং শিক্ষক ও তার অপর সহযোগিকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান,মাদক কেনা বেচার খবর পেয়ে রবিবার দিবাগত মধ্যরাতে উপজেলার গৈলা বাজারের পূর্ব পাশের রহমান খলিফার নির্মানাধীন ভবনের সামনের রাস্তায় অভিযান চালানো হয়। অভিযানে গৌরনদী পৌরসভার ৮নং ওয়ার্ড গেরাকুল গ্রামের বাসিন্দা মৃত সিরাজুল ইসলাম বেপারীর পুত্র কোচিং শিক্ষক সোলায়মান হোসেনকে (৩৮) ৫৫ পিচ ও উত্তর শিহিপাশা গ্রামের আব্দুর রব ভূঁইয়ার পুত্র ফিরোজ হোসেন সোহাগ ভূঁইয়াকে (৪০) ৬৫পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে।

ইয়াবাসহ দুই ব্যবসায়িকে গ্রেফতারের ঘটনায় রবিবার রাতেই এসআই জামাল হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছেন।