বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১২:৪৮
শিরোনাম :
বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর

পারভেজ মোশাররফের মৃত্যুদণ্ড বাতিল

অনলাইন ডেস্ক  পাকিস্তানের সাবেক সেনাশাসক জেনারেল পারভেজ মোশাররফের মৃত্যুদণ্ড বাতিল করেছে লাহোর হাইকোর্ট। ইসলামাবাদ আদালতের দেয়া রায়টিকে ‘অসাংবিধানিক’ বলেও আখ্যায়িত করা হয়েছে।

সোমবার রায়ের বিরুদ্ধে পারভেজ মোশাররফের আপিল আবেদনের শুনানি চলাকালে হাইকোর্ট এ দণ্ড খারিজ করে। রাষ্ট্রদ্রোহের ওই মামলাটি আইনসম্মত ছিলো না বলেও মত দিয়েছেন আদালত। খবর ডন ও জিয়ো নিউজের।

লাহোরের হাইকোর্ট রায়ে বলেছে, যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে মোশাররফকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তা ‘অসাংবিধানিক’ এবং ‘অবৈধ’।

বিচারপতি সাইয়েদ মুজাহের আলী আকবর নকী, বিচারপতি মো. আমির ভাট্টি এবং বিচারপতি চৌধুরী মাসউদ জাহাঙ্গীরের তিন সদস্যের বিচারক প্যানেল এ রায় ঘোষণা করেন।

কেন্দ্রীয় সরকার এবং পারভেজ মোশাররফের আইনজীবীরা জানিয়েছেন, বিশেষ ট্রাইব্যুনালের রায়কে হাইকোর্ট ‘অসাংবিধানিক’ আখ্যায়িত করার মাধ্যমে মামলাটি এখন নিষ্পত্তি হয়ে যাবে।

সাবেক সেনাশাসক জেনারেল পারভেজ মোশাররফের অনুপস্থিতিতেই গত ১৭ ডিসেম্বর তাকে রাষ্ট্রদ্রোহের দায়ে দোষী সাব্যস্ত করে সর্বোচ্চ সাজার আদেশ দেয় ইসলামাবাদের বিশেষ আদালত।

২০০৭ সালে সংবিধান লঙ্ঘন করায় উচ্চতর রাষ্ট্রদ্রোহের প্রমাণ পাওয়ার পর ৭৬ বছর বয়সী সাবেক এই একনায়ককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডে নির্দেশ দিয়েছেন আদালত।

এক মাসের কম সময়ের মধ্যে সেই রায় উচ্চ আদালতে বাতিল হয়ে গেল।