বুধবার, ২০শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ১:১০
শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্দেশনায় বরিশালে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে পূজামণ্ডপ পরিদর্শন স্বৈরাচার অর্থ সরবরাহ করছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ভাটারায় অতিরিক্ত ডিআইজির বাড়ি থেকে মাদক-নারীসহ আটক ৮৪ নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু বিএম কলেজের বাস ও হোস্টেল সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস দিলেন স্পিকার লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে গুরুতর সংকট মোকাবিলা করছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর শিবিরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৩ অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক

নলছিটিতে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান-অর্থদন্ড

ইমাম বিমান,ঝালকাঠি  ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা শহরের দুটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের অভিযান চালিয়ে অব্যবস্থাপনা ও অনিয়মের দায়ে মালিক পক্ষকে নগদ ৭০ হাজার টাকা অর্থদন্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার ১৪ জানুয়ারি দুপুরে নলছিটি উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার ও সহকারী কমিশনার ভূমি মোঃ সাখাওয়াত হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত অভিযানকালে সার্বক্ষণিক চিকিৎসক না রাখা, ফ্রিজে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখা, ক্লিনিকের ভিতরে রান্নাঘর, অপরিচ্ছন্ন পরিবেশ, অপারেশন থিয়েটার (ওটি) ও রোগী থাকার রুমে সঠিক তাপমাত্রা না থাকার অপরাধে ভোক্তা অধিকার আইনের ৫২ ধারায় ভ্রাম্যমাণ আদালতের মামলা নম্বর-২ ও ৩ এর আওতায় ক্লিনিককে ৫০ হাজার ও ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানাগেছে। পরে যথাযথ আইন মেনে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করার অঙ্গিকার করলে এ দুটি প্রতিষ্ঠান পরিচালনাকরী ও মালিককে জরিমানা আদায় করে ছেড়ে দেন। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ মুনিবুর রহমান, নলছিটি পুলিশ ফাঁড়ি ইনচার্জসহ পুলিশের একটি দলসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অভিযানের বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ক্লিনিক ও পরিচালনার ক্ষেত্রে কর্তৃপক্ষের যথাযথ আইন না মেনে নিজেদের খেয়ালখুশি মতো ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার ক্ষেত্রে প্রতিষ্ঠান দুটি বিধিবদ্ধ আইন অমান্য করে আসছিল। নলছিটি উপজেলায় এ ধরনের যতো ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে তাদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।