বৃহস্পতিবার, ১৯শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৪:২১
শিরোনাম :
অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন!

সকলকে নিজ নিজ দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করতে হবে: ডিসি খাইরুল আলম

নিজস্ব প্রতিবেদক  বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) খাইরুল আলম বলেছেন,সকলকে নিজ নিজ দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করতে হবে। কোন রকম অনিয়ম ও দুর্নিতি করা যাবেনা। পুলিশ জনগনের সেবক,জনগনের কাংক্ষিত সেবা নিশ্চিত করতে সবসময় সচেষ্ট থাকতে হবে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) সকাল ১১টায় বরিশাল মেট্টোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ থেকে বদলি সূত্রে উপ-পুলিশ কমিশনার(উত্তর) হিসেবে যোগদানের সময় ডিসি খাইরুল আলম এ কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন,মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার। আমরা জনতার পুলিশ হতে চাই। আর সে জন্যই কোন সেবা গ্রহীতাকে কোন রকম হয়রানি করা যাবেনা। জনগনকে সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলকে একসাথে কাজ করতে হবে।

এ সময় নবাগত উপ-পুলিশ কমিশনার(উত্তর)খাইরুল আলমকে ফুলেল শুভেচ্ছা জানান,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর)মোঃ আবুল কালাম আজাদ,সহকারি পুলিশ কমিশনার মোঃ শামিম হোসেন প্রমূখ।

উল্লেখ্য ইতিপূর্বে ডিসি খাইরুল আলম বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)’র ট্রাফিক বিভাগে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে ব্যাপক সুনাম কুড়িয়েছেন। কর্মক্ষেত্রে কৃতিত্বপূর্ন অবদানের স্বীকৃতি স্বরুপ পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার ‘আইজিপিস এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ’(আইজিপি ব্যাজ) অর্জন করেছেন।