বৃহস্পতিবার, ১৯শে আগস্ট, ২০২৬ ইং, ভোর ৫:৩৩
শিরোনাম :
অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন!

হেলিকপ্টার থেকে মোবাইল ফোনে পদ্মা সেতুর ছবি তুলছেন প্রধানমন্ত্রী

ডেক্সরিপোর্ট  স্বপ্নের পদ্মা সেতুর ৩ হাজার ৩০০ মিটার আজ দৃশ্যমান। সেই স্বপ্ন পূরণের অভিযাত্রাকে হেলিকপ্টার থেকে মোবাইল ফোনে ছবি তুলেছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার বিকালে গোপালগঞ্জের টুঙ্গীপাড়া থেকে হেলিকপ্টারে ঢাকা ফেরার পথে পদ্মার উপর আকাশ থেকে স্বপ্নের পদ্মা সেতুর ছবি তোলেন সরকারপ্রধান।

দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের নবনির্বাচিত সদস্যদের সঙ্গে নিয়ে টুঙ্গিপাড়ায় জাতির পিতা সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকায় ফিরছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী নিজে হেলিকপ্টারের জানালা দিয়ে মোবাইলে ছবি তুলছেন। এ সময় প্রধানমন্ত্রীকে বেশ হাস্যোজ্জ্বল দেখা যায়।