শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:৫৬
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

তুরস্কে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

অনলাইন ডেস্ক  তুরস্কের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৮ জন নিহত হয়েছে। আহত হয়েছেন কয়েক শতাধিক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ৬ দশমিক ৮ মাত্রায় ভূমিকম্পে দেশটির বহু বাড়ি ঘর ধসে পড়েছে। এছাড়া ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে বহু বাসিন্দা রাস্তায় বের হয়ে আসে।

ভূমিকম্প কবলিত এলাজিগ প্রদেশের সিভ্রিস শহরে ৪০০ দলের বেশি উদ্ধার কর্মীদের পাঠানো হয়েছে।

মেলাহাট চান (৪৭) নামে ওই অঞ্চলের এক বাসিন্দা বার্তা সংস্থা এএফপি’কে বলেন, ‘এটি খুব ভয়ঙ্কর ছিল, আসবাবপত্রগুলো আমাদের উপরে পড়ছিল, আমরা ভয়ে বাইরে পালিয়ে এসেছি।

তিনি আরও বলেন, আগামী দিনগুলো আমরা শহরের বাইরে একটি ফার্মহাউসে কাটিয়ে দিব।

তুরস্কের দুর্যোগ ও জরুরী ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় রাত ৮ টা ৫৫ মিনিটে শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানে।

শক্তিশালী ভুমিকম্পে কেঁপে উঠলো তুরস্ক, নিহত ১৮

সংস্থাটি আরও জানিয়েছে, ভূমিকম্পে এলাজিগ প্রদেশের প্রদেশের ১৩ জন এবং এর পার্শ্ববর্তী প্রদেশ ৫ মালাতিয়ায় জনের প্রাণহানি ঘটেছে।

এছাড়া ধসে পড়া বাড়িতে বাসিন্দাদের ফিরে যেতে নিষেধ করা হয়েছে।