শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৮:৫৯
শিরোনাম :
বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

মৃত্যুর আগেই কবরের স্মৃতি ফলকে নিজের নাম দেখে অবাক!

অনলাইন ডেস্ক  মৃত্যুর আগেই কবরের স্মৃতি ফলকে নিজের নাম দেখে বিস্ময় প্রকাশ করেছেন ৭৫ বছর বয়সী স্কটল্যান্ডের ফোরফারের বাসিন্দা অ্যালান হাত্তেল।

অ্যালান হাত্তেল জানান, গত তিন চার মাস ধরে কারো ফোন না পেয়ে তিনি অবাক হন। পরে খোঁজ নিয়ে জানেন স্ককটল্যান্ডের আংগুস শহরের একটি কবরস্থানে তার নামে স্মৃতি ফলক রয়েছে । অ্যালানের বিশ্বাস তার সাবেক স্ত্রী এমন কাজ করেছেন ।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মেট্রো নিউজের প্রতিবেদনে বলা হয়, ৭৫ বছর বয়সী অ্যালান ৩৭ বছর রাজমিস্ত্রীর কাজের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। তিন চার মাস কোন আত্মীয়ের ফোন না পেয়ে উদ্বিগ্ন হয়ে তিনি খোঁজ নিয়ে জানেন স্কটল্যান্ডের আংগুস শহরের একটি কবরস্থানে তার নামে স্মৃতি ফলক রয়েছে। পরে তিনি সেই কবর থেকে তার নাম সরান।

এই বিষয়ে অ্যালান বলেন, ২৬ বছর ধরে আমি আমার স্ত্রী থেকে আলাদা থাকছি কিন্তু আমাদের মধ্যে কোন শত্রুতা ছিল না। আমর স্ত্রী আমার পাশে শায়িত হতে চায় এ জন্যই সে হয়তো কবরের জায়গা নির্দিষ্ট করে স্মৃতি ফলক লাগিয়ে রেখেছেন। তবে আমি তাকে কখনো বলিনি যে আমাদের কবর এক সাথে হবে।

তবে কবরস্থানে অ্যালান হাত্তেলের নামে ওই জমি কে কিনেছে এ নিয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি স্কটল্যান্ডের আংগুস কর্তৃপক্ষ।