বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ১০:০২
শিরোনাম :
অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন!

বরিশালে মোবাইল কোর্ট অভিযান,বিপুল পরিমাণের কারেন্ট জাল জব্দ,আটক: ২

ডেক্সরিপোর্ট  বরিশালে মোবাইল কোর্টের অভিযান চালিয়ে বিপুল পরিমান কারেন্ট জাল জব্দ ও ২ জনকে আটক করা হয়েছে।

শনিবার ২৫ জানুয়ারি সকাল ১১ টার দিকে। বরিশাল জেলায় মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দী ও অন্যান্য অবৈধ জাল নির্মূলে বরিশালের কামারপাড়া, শায়েস্তাবাদ ও মীরগঞ্জ উপকূলীয় অঞ্চলে বিশেষ অভিযান ‘কম্বিং অপারেশন-২০২০ পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল মোঃ নাজমূল হুদা। অপারেশন কালে ২ জন জেলেকে কারেন্ট জালসহ হাতেনাতে ধরা হয়।

এসম তার কাছে প্রায় ১ লক্ষ ২০ হাজার মিটার কারেন্ট জাল এবং ৫ শত মিটার চরঘেড়া জাল উদ্ধার করা হয়। এসময় ২ জন আসামিকে প্রত্যেককে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা অনুযায়ী ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

উদ্ধারকৃত জাল আগুন লাগিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। প্রসিকিউসন অফিসার হিসাবে উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস। আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন নৌ-পুলিশের সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন। কোস্টগার্ডের সিপিও (সিডি) বেলায়েত হোসনসহ অন্যান্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন। বরিশালসহ উপকূলীয় ১৩ জেলায় শুরু হয়েছে বিশেষ অভিযান ‘কম্বিং অপারেশন-২০২০’।

মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দী ও অন্যান্য অবৈধ জাল নির্মূলের লক্ষ্যে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসারে প্রথম ধাপে ৭ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত অভিযান পরিচালিত হয়েছে এবং দ্বিতীয় ধাপে ২১ থেকে ২৮ জানুয়ারি এই অভিযান পরিচালিত হচ্ছে।